উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ আয়োজিত “যুক্তির মহারণ—জেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা-২০২৬”-এর উপজেলা পর্যায়ে গ্রুপ-গ-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সরকারি তোলারাম কলেজের বিতর্ক দল।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কমর আলী হাইস্কুল এন্ড কলেজে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের বিতর্কে সরকারি তোলারাম কলেজ হাজী মিসির আলী ডিগ্রি কলেজকে পরাজিত করে। পরবর্তীতে সেমিফাইনালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল পর্বে নারায়ণগঞ্জ কলেজকে পরাজিত করে সরকারি তোলারাম কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই অসাধারণ সাফল্যের জন্য সরকারি তোলারাম কলেজের তিনজন কৃতী বিতার্কিককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
একই সঙ্গে তাদের প্রস্তুতি, প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় মেন্টর হিসেবে দায়িত্ব পালনকারী সরকারি তোলারাম কলেজ ডিবেট ক্লাবের সকল সম্মানিত মেন্টরকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
শিক্ষার্থীদের মেধা, যুক্তিবোধ, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের এই অর্জন সরকারি তোলারাম কলেজের জন্য অত্যন্ত গৌরবের। এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, যুক্তিনির্ভর চিন্তা ও সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।
চ্যাম্পিয়ন দলের সকল সদস্য, মেন্টরবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সরকারি তোলারাম কলেজের সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক।
