
আলোচনা সভায় অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বে নির্ধারিত ৭৫ শতাংশ শ্রেণি উপস্থিতির শর্তে কিছুটা নমনীয়তা আনার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শিক্ষার্থীর উপস্থিতি ৭৫ শতাংশের কম, তারাও শর্তসাপেক্ষে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরবর্তীতে ৭৫ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হলে তারা প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না।