বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আয়োজিত তিন দিনব্যাপী National STEAM Carnival-এর Project Display (Senior) প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ।
ঢাকার শীর্ষস্থানীয় ও নামকরা বিভিন্ন কলেজকে পেছনে ফেলে এ সাফল্য অর্জন করেছে কলেজটির শিক্ষার্থীরা। সরকারি তোলারাম কলেজের ইতিহাসে এটাই প্রথম জাতীয় পর্যায়ের এমন বড় অর্জন।
কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট “Sastho Bondho” প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এ গৌরব বয়ে আনে। এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো কলেজ পরিবারে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
বিজয়ী দলটির নেতৃত্ব ও প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের তরুণ লেকচারার মিঠুন বিশ্বাস। তাঁর চৌকস নেতৃত্ব ও দিকনির্দেশনায় শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় নিজেদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার স্বাক্ষর রাখেন।
বিজয়ী দলের সদস্যরা হলেন :
১. মো. তাহমিদ ইসলাম হৃদম — টিম লিডার ও মেইন প্রেজেন্টার
২. প্রথিম কান্তি সরকার শান্তনু — টেকনিক্যাল ডেভেলপার
৩. আশরাতা ইমতিয়াজ – কো-প্রেজেন্টার
অধ্যক্ষের বক্তব্য
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বলেন, “বুয়েটের মতো দেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠানের আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
বিশেষ করে ঢাকার স্বনামধন্য কলেজগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে তোলারাম কলেজের শিক্ষার্থীদের এই অর্জন প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, এই বিজয়ের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং তরুণ লেকচারার মিঠুন বিশ্বাসের চৌকস নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আমি বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। তাদের এ সাফল্য তোলারাম কলেজের অন্য শিক্ষার্থীদেরও বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি।
জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও দূরদর্শিতার স্বাক্ষর রেখে কলেজের মুখ উজ্জ্বল করায় বিজয়ী টিমের সদস্যদের অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে সরকারি তোলারাম কলেজ পরিবার।