বুয়েটে (BUET) আয়োজিত ৩ দিনব্যাপী National STEAM Carnival-এর Project Display (Senior)-তে ঢাকার শীর্ষস্থানীয় ও নামকরা সব কলেজকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সরকারি তোলারাম কলেজ। যা তোলারাম কলেজের ইতিহাসে এই প্রথম।
আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট “Sastho Bondho” এই অনন্য গৌরব বয়ে এনেছে।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের তরুন লেকচারার জনাব মিঠুন বিশ্বাসের চৌকস নেতৃত্বে এ বিজয় অর্জন সম্ভব হয়েছে।
বিজয়ী টিমের সদস্যবৃন্দ:
১) টিম লিডার ও মেইন প্রেজেন্টার: মো: তাহমিদ ইসলাম হৃদম
২) টেকনিক্যাল ডেভেলপার: প্রতিম কান্তি সরকার শান্তনু
৩) কো-প্রেজেন্টার: আশরাতা ইমতিয়াজ।
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় নিজেদের মেধা ও দূরদর্শিতার স্বাক্ষর রেখে কলেজের মুখ উজ্জ্বল করায় বিজয়ী টিমকে সরকারি তোলারাম কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।
— অধ্যক্ষ
সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। 
