National STEAM Carnival-এর Project Display (Senior)-তে চ্যাম্পিয়ন সরকারি তোলারাম কলেজ

বুয়েটে (BUET) আয়োজিত ৩ দিনব্যাপী National STEAM Carnival-এর Project Display (Senior)-তে ঢাকার শীর্ষস্থানীয় ও নামকরা সব কলেজকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সরকারি তোলারাম কলেজ। যা তোলারাম কলেজের ইতিহাসে এই প্রথম। আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট “Sastho Bondho” এই অনন্য গৌরব বয়ে এনেছে। উদ্ভিদবিজ্ঞান বিভাগের তরুন লেকচারার জনাব মিঠুন বিশ্বাসের চৌকস নেতৃত্বে এ বিজয় […]

অভিনন্দন শাহিদুল ইসলাম (শাহি)!

সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী শাহিদুল ইসলাম (শাহি) মাদকমুক্ত সমাজবিষয়ক রচনা প্রতিযোগিতার ‘গ’ বিভাগে নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে সরকারি তোলারাম কলেজ পরিবার গর্বিত ও আনন্দিত। 💐 শাহিদুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ❤️

সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সরকারি তোলারাম কলেজে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। কর্মসূচির সূচনা হয় সকালে হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর কলেজ ক্যাম্পাসে জুলাই শহীদ স শহীদ স্মৃতিচত্বরের উদ্বোধন করা হয়। পরে কলেজের পদ্মা মিলনায়তনে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা […]

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছে সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ।

গিয়াস উদ্দীন ইসলামিক মডেল কলেজ আয়োজিত ৫ম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছে সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্ভাবিত “চিকিৎসা সেবায় AI প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রজেক্টটি তার উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তির সৃজনশীল প্রয়োগ এবং বাস্তবসম্মত উপস্থাপনার মাধ্যমে এই গৌরবময় সাফল্য অর্জন করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর […]

ডেঙ্গু নির্মূল ও বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা গড়ে তুলব একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর ক্যাম্পাস। তারিখ: ২৬ জুলাই ২০২৬ (রবিবার) সময়: সকাল ১১:০০টা

সরকারি তোলারাম কলেজে দুই দিনব্যাপী অভিভাবক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী অভিভাবক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২২ ও ২৩ জুন ২০২৬ তারিখে কলেজের পদ্মা মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে বিভাগভিত্তিক পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। ২২ জুন বিজ্ঞান ও মানবিক বিভাগের এবং ২৩ জুন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকরা এতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের শিক্ষার […]

জাতীয় শিক্ষা সপ্তাহে বরাবরের মতোই বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে জেলার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজ।

জাতীয় শিক্ষা সপ্তাহে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য “সারাদেশ ব্যাপী মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। গত ১৪ জুন ২০২৬, রবিবার, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এই প্রতিযোগিতা […]

সরকারি তোলারাম কলেজে মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে নবস্থাপিত মেডিকেল সেন্টারের উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ৯:৩০টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এবং নারায়ণগন্জ সিভিল সার্জন অফিসের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ,নারায়ণগঞ্জ -এর আহ্বায়ক অধ্যাপক ডা. জাহাঙ্গীর […]